,

অপেক্ষার মহাবিশ্ব -কোহিনূর আক্তার

অপেক্ষার মহাবিশ্ব -কোহিনূর আক্তার
তুমি আসবে না জেনে ডাকবক্স আমার কাছে
অকেজো বলে মনে হয়েছে ।
যে ফুল ফোঁটে না তাকে স্পর্শ করা অপ্রত্যাশিত
মনের সুখকে আহত করা ।
আমার পিছনের রাস্তা জনহীন ছিল ।
তাই পিছনে তাকিয়ে সন্ধ্যা কে আলিঙ্গন করতে চাইনি।
এখন আমি সমুদ্রের ঢেউ দেখি না
সমুদ্রের সমান্তরাল ঢেউয়ে মহাবিশ্ব দেখি ।