
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গোঠা জাতি আজ নির্বাচনের দ্বারপ্রান্তে। একটা মুক্ত পরিবেশে ভোট দিতে মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই যাচ্ছি সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় হবে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।
১ ফেব্রুয়ারি (রবিবার) সকালে ২২নং এনায়েতবাজার ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সকল সংশয়, সন্দেহ ও অবিশ্বাস কেটে গেছে। তারপরেও যারা জনগণের রায়কে বিশ্বাস করে না, যারা ষড়যন্ত্রে বিশ্বাসী- তাদের ষড়যন্ত্র থাকবে। পরিশেষে, গণতন্ত্রকামী জনতাই জয়ী হবে। বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
আবু সুফিয়ান বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেভাবে আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। আমরাও দলের আর্দশিক কর্মী হিসেবে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য লড়াইয়ে নেমেছি। এ লড়াই শুধুমাত্র আমাদের জেতার লড়াই নয়। এ লড়াই মানুষের অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই। বাংলাদেশকে নিয়ে মানুষের যে আকাঙ্খা, সে আকাঙ্খা বাস্তবায়নের লড়াই।
গণসংযোগকালে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই নির্বাচনে শুধুমাত্র চট্টগ্রাম-৯ আসন নয়, চট্টগ্রামের সকল আসনে ধানের শীষ জয়ী হবে, ইনশাআল্লাহ্। বিএনপি বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এম হান্নান, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, মো. জহির, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর। বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা মাহফুজুর রহমান, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী মিতু, নগর নেতা সালাউদ্দিন লাতু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক মাহবুব রানা, মো. মুছা, মো. এনায়েত, মো. মনসুর, মো. মহসিন, মো. সেলিম, সিন্টু, আজিম, আলতাপ, মুক্তার, হাসান,শমসের, কালাম, সাইফু, শামসুল, আক্তার নেজাম ফয়সাল,আবিদ, আব্দুল্লাহ, মনির, মুরাদ, আদর, সাব্বির সহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







