,

নীরবে নিভৃতে

নীরবে নিভৃতে

কখনো কখনো নিভৃতে কাঁদে মন
পাওয়া না পাওয়ার দোলাচলে
ছিন্ন বিচ্ছিন্ন বিখন্ডিত মন
টুকরো কাঁচের মতো ছিঁটকে পড়ে রয়।
ক্যানভাসে যায় না আঁকা তার প্রতিচ্ছবি,
ধূসর বর্ণে হয় ম্লাণ।
কখনো রঙিন স্বপ্নে বিভোর হওয়া স্বপ্নও যেন
মাঝ পথে থেমে যায়।
ঘুম ভাঙতেই সব অন্ধকারে ঘেরা।
অস্ফুট কলির মতো ঝরে যাওয়া স্বপ্নগুলো
সাজানোর আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখে মন।
গড়তে চায় নতুন ইতিহাস।
পরোক্ষনে বাস্তবতার বেড়াজালে আটকা পড়ে
লেখা হয় না নতুন কোনো অভিধান।
পড়ে রয় অন্তরালে, নীরবে নিভৃতে।