রাউজানে সাবেক সাংবাদিক আব্দুল মান্নানের মৃত্যুতে প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত

রাউজানে সাবেক সাংবাদিক আব্দুল মান্নানের মৃত্যুতে প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত

রাউজান প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি পৌরসভার ৮নং ওয়ার্ডের খোঁয়াজ আহম্মদ বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ আহম্মদের প্রথম পুত্র ও প্রাক্তন সাংবাদিক আব্দুল মান্নান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।
গতকাল ৭ জানুয়ারি জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বিকেলে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি। সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সিনিয়র সদস্য কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য এ.এম মামুনুর রশিদ।
শোকসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শায়ের মো. সাব্বির।
সভায় বক্তারা মরহুম আব্দুল মান্নানের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বক্তারা বলেন মরহুম আব্দুল মান্নানের কর্মজীবন ও সাংবাদিকতায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, আব্দুল মান্নান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। পেশাগত জীবনে তিনি সংবাদ পরিবেশনে সত্য ও বস্তুনিষ্ঠতাকে সর্বাধিক গুরুত্ব দিতেন। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও সামাজিক অনিয়ম তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন। তাঁর লেখনীতে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠত, যা সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করত।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ মানুষ ছিলেন। সহকর্মীদের প্রতি ছিল তাঁর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব। রাউজান প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সাংবাদিকের চলে যাওয়া স্থানীয় সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকসভায় বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা মরহুমের আদর্শ ও কর্মধারা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email